শিরোনামঃ

সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প: সিডিএ চেয়ারম্যান

কর্ণফুলী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেছেন, “সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক ও আধুনিক আবাসিক প্রকল্প।” তিনি এ প্রকল্পে ভবনের উচ্চতা চার তলার বেশি অনুমোদন দেওয়া হবে না—এমন গুজবে বিভ্রান্ত না হতে প্লট মালিকদের প্রতি আহ্বান জানান।

শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রকল্প এলাকায় পানি ও বিদ্যুৎ সংযোগ এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে প্লট মালিক সমিতির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ইতোমধ্যে ছয় তলা ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে এবং সিডিএর বিধি অনুযায়ী আরও বহুতল ভবনের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে সিডিএ চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কর্ণফুলী হাউজিং সোসাইটিতে ওয়াসার ‘ভান্ডালজুড়ি প্রকল্প’ থেকে পানি সংযোগ কাজের অগ্রগতি ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয় সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগমের নেতৃত্বে একটি প্রকৌশলী দল উপস্থিত ছিল।

সভায় চেয়ারম্যান বলেন, প্রকল্পের সুফল দ্রুত পেতে প্লট মালিকদের ওয়াসার নির্ধারিত সার্ভিস চার্জ দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি জমা দেওয়া বহুতল ভবনের নকশা দ্রুত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন তিনি। ৫১৯টি প্লট নিয়ে গড়ে ওঠা এ মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে সিডিএর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

ওয়াসার পক্ষ থেকে প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া সাকিল জানান, আগামী ১৫-২০ দিনের মধ্যে ভান্ডালজুড়ি প্রকল্প থেকে পানি সংযোগ চালু হলে প্লট মালিকরা নিজ নিজ প্লটে পানি সংযোগের জন্য আবেদন করতে পারবেন।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সিডিএর আইন উপদেষ্টা অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডা. এমরান বিন ইউনুস। এছাড়া সমিতির সেক্রেটারি মো. ইয়াসিন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL