শিরোনামঃ

বাঘাইছড়িতে চাঞ্চল্য:গাঁজাসহ স্বর্ণালয়ের মালিক আটক 

সালাউদ্দীন শাহিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে বাঘাইছড়ি থানা পুলিশ চৌমুহনী বাজারের কবীর সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে। অভিযানে মার্কেটের "নিউ স্বর্ণশ্রী স্বর্ণালয়"এর সামনে থেকে দোকানের মালিক চন্দন ধর(৪০)কে আটক করা হয়।
তল্লাশিতে তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার ও উপপরিদর্শক এসআই রিয়াজুল ইসলাম রানা।

পুলিশ সূত্রে জানা গেছে,আটকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে রাঙ্গামাটি জেলা আদালতে সোপর্দ করা হবে।

এলাকাবাসীর প্রতিক্রিয়া
স্বর্ণের দোকানে মাদক উদ্ধারের ঘটনায় স্থানীয়রা হতবাক। অনেকেই বলছেন এমন ঘটনা বাঘাইছড়িতে বিরল।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL