মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।
আজ শনিবার,২২ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকাল ১৭:০ থেকে ১৭:৪০ ঘটিকা পর্যন্ত বাঘাইছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকায় এই র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনাব নাছির উদ্দিন মজুমদার, অফিসার ইনচার্জ, বাঘাইছড়ি থানার সার্বিক তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) কামাল হোসেনের নেতৃত্বে র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, নুর আলম সাংগঠনিক সম্পাদক, বাঘাইছড়ি পৌর বিএনপি, আব্দুস সবুর আহ্বায়ক, বাঘাইছড়ি উপজেলা যুবদল,
এছাড়াও বাঘাইছড়ি থানার অন্যান্য অফিসার, ফোর্স এবং এলাকার প্রায় ৬০-৭০ জন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন,যুবসমাজকে রক্ষা বর্তমান যুবসমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং তাদেরকে মাদক থেকে রক্ষা করার উপায় নিয়ে আলোচনা করা হয়।
মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে বাঘাইছড়ি থানা ও প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
মাদক শুধু শরীরের ক্ষতি করে না, এটি একটি পরিবারকে অর্থনৈতিক ও মানসিকভাবে ধ্বংস করে দেয় এই বাস্তব চিত্রটি উপস্থিত সকলের সামনে তুলে ধরা হয়।
যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বক্তারা মাদকমুক্ত বাঘাইছড়ি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।