শিরোনামঃ

বাঘাইছড়িতে গাঁজাসহ যুবক আটক, জনতার সহায়তায় পুলিশের হাতে সোপর্দ

সালাউদ্দীন শাহিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজা সেবনকালে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় সচেতন জনতা।

আটকৃতের নাম জাবেদ ইসলাম (২৫)। তিনি বাঘাইছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উগলছড়ি উত্তরপাড়ার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।

সোমবার, ১৭ আগস্ট রাত ৮টার দিকে উগলছড়ি এলাকায় গাঁজা সেবন করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে বাঘাইছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার এবং উপপরিদর্শক এসআই রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উদ্ধারকৃত গাঁজাসহ জাবেদ ইসলামকে থানা হেফাজতে নেয়।

ওসি নাছির উদ্দিন মজুমদার জানান,আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের সচেতনতা ও পুলিশের যৌথ তৎপরতায় বাঘাইছড়িতে মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL