শিরোনামঃ

বাঘাইছড়ি মারিশ্যা ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ ২৬ হাজার টাকার অবৈধ কাঠ উদ্ধার

সালাউদ্দীন শাহিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে আজ আনুমানিক সকাল ১০:০০ ঘটিকায় রিভারঘাট পোষ্টের হাবিলদার সমরেন্দ্র সিংহ এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল মারিশ্যা উপজেলাধীন মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় অবৈধ ৬৪.৬৮ ঘনফুট সেগুন কাঠ এবং ৭.৮৮ ঘনফুট গামারী কাঠসহ সর্বমোট ৭২.৫৬ ঘনফুট কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। 

আটককৃত কাঠের সিজার মূল্য: ৭২.৫৬ ঘনফুট × ৪৫০/- = ৩,২৬,৫২০/- টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL