শিরোনামঃ

দাদুর পিঠেই শেষ যাত্রা: বাঘাইছড়িতে কাচালং নদীতে ডুবে ৮ বছরের শিশু কালায়ের মৃত্যু

সালাউদ্দীন শাহিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীতে ডুবে কালায়ে চাকমা(৮)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

নিহত কালায়ে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বালুখালী গ্রামের লক্ষ্মণ চাকমার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকালে সে তার দাদুর সাথে কাচালং নদীতে মাছ ধরতে যায়। নদী পার হওয়ার সময় দাদুর পিঠে করে নদী পার হতে গিয়ে হঠাৎ পানির তীব্র স্রোতে সে তলিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা মিসেস শেফালী চাকমা, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL