শিরোনামঃ

বোয়ালখালীতে বস্তাভর্তি মদসহ গ্রেপ্তার দুইজন

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বোয়ালখালীতে  জৈষ্ঠ্যপুরা এলাকা থেকে বস্তাভর্তি শতাধিক চোলাই মদসহ মো. নাঈম উদ্দিন (২৬) ও মো. সেলিম (৩৪) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


 শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জ্যৈষ্ঠপুরা এলাকায় স্থানীয় জনগণ সিএনজি আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তাভর্তি শতাধিক লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে আটক করে।

গ্রেপ্তাররা হলেন— রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়ির শামসুল আলমের ছেলে মো. নাঈম উদ্দিন (২৬) এবং একই এলাকার ফয়েজ আহমেদের ছেলে মো. সেলিম (৩৪)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL