শিরোনামঃ

কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের বৃক্ষ রোপনও বিতরণে ইউএনও

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এমকে হামিদ
ছবি: এমকে হামিদ

উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে মহেশখালী কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচীতে ইউএনও মোঃ ইমরান মাহমুদ ডালিম।


‎১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে কক্সবাজার মহেশখালী উপজেলার মধ্যবর্তীস্থানে অবস্থিত কালারমারছড়া উচ্চ বিদ্যালয় প্লানেটিয়ার্স ক্লাবের ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সবুজয়ান রক্ষায় আমরা(এমকে) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে চারা রোপণ ও ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ওইসময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছের প্রায় ৪শত চারা বিতরণ করা হয়।

‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান।


‎উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, প্রধান শিক্ষক প্রিয়তোষ পাল, ধরা'র কো-অর্ডিনেটর ও সবুজয়ান রক্ষায় আমরা(এমকে) সদস্যসচিব মোহাম্মদ কাইছার হামিদ। এসময় উপস্থিত ছিলেন

‎সহকারী প্রধান শিক্ষক বেলাল আহমদ, সিনিয়র সহকারী শিক্ষক রুহুল আমিন, সিনিয়র সহকারী শিক্ষক মৌলানা আবদুল হামিদ, প্লানেটিয়ার্স ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম। বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সামশুল আলম রনি, অভিভাবক সদস্য সামশুল আলম ও তরুণ পরিবেশের সুচিন্তক অপূর্ব দেসহ প্লানেটিয়ার্স ক্লাবের সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


‎চারা বিতরণকালে যত্নসহকারে রোপন এবং নিয়মিত পরিচর্যা ও পরিবর্ধন করার পরামর্শ দেন। রোপকৃত গাছের চারা'র পরিচর্যা ও মনিটরিংএ মাধ্যমে ০৩ জনকে পুরস্কার প্রদান করা হবে।


‎অতিথিরা বলেন, সরকার ৫বছরে ২৫ কোটি বিশ্বের বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তনের কারণে নানামুখী সংকটের সম্মুখীন হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী নিশ্চিত করতে গাছের চারা রোপন, বন উজাড় রোধ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো ও তার পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান করেন। বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকার বা কোনো প্রতিষ্ঠানের নয়; শিক্ষার্থী, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে ভবিষ্যতেও এমন কর্মসূচী অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। পরে অতিথিদের সাখে প্লানেটিয়ার্স ক্লাবের সদস্যরা গ্রুপ ছবিতে মিলিত হন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL