সাগরে উত্তাল ঢেউয়ে মহেশখালী সোনাদিয়া চ্যানেলে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২জনের মরদেহ উদ্ধার, ২জন নিখোঁজ।
বৃহস্পতিবার ৩সেপ্টেম্বর ভোরে কক্সবাজার মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে সরওয়ার কোম্পানীর মালিকানাধীন ফিশিং বোটটি ৮জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে গিয়ে হঠাৎ সৃষ্ট ঢেউতে দূর্ঘটনার কবলে পড়ে ট্রলার ডুবে যায়। এতে ২জনের মরদেহ উদ্ধার, ২জন নিখোঁজ। উদ্ধারকৃত জেলেদের মধ্যে ফয়েজ আহমদ ও সাইফুল ইসলাম নামক ২জেলের লাশ। অন্যদিকে নূরুল আলম ও মুহিব উল্লাহ নামক ২ জেলে প্রতিবেদন লিখা পর্যন্ত নিখোঁজ রয়েছে। বোট মালিক ও মাঝি মাল্লা সকলেই মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের খোন্দকার পাড়ার বাসিন্দা।
জানা গেছে, মাছ ধরার ট্রলার ৮ জন মাঝি মাল্লা নিয়ে মঙ্গলবারে সাগরে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার ভোরে তারা মাছ ধরে কুলে ফেরার মুহুর্তে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে প্রচন্ড ঢেউয়ে উল্টে যায়। এ সময় ৪ জন জেলে কে অন্যান্য মাছ ধরা ট্রলার কূলে নিয়ে আসে। সংবাদ পেয়ে ডুবে যাওয়া ঐ ট্রলারের মালিক নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কয়েকটি ট্রলার নিয়ে উদ্ধার তৎপরতা চলাকালে নিখোঁজদের মধ্যে ফয়েজ আহমেদ ও সাইফুল কে মৃত্যু অবস্থায় পান। নিখোঁজ অপরপর জেলে নূরুল আলম ও মুহিব উল্লাহকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় এমইউপি ও সচেতনমহল। এমন দূরঘটনার খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম বিষয়টি নিয়ে খুবই সহমর্মিতা জানান।