শিরোনামঃ

বিনামূল্যে সার-বীজ পেল ১১শ প্রান্তিক কৃষক
 

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপু‌রের দি‌কে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ উম্মে তাহমিনা মিতু।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূর, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, প্রেস ক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নালসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে উপজেলার ১ হাজার ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ উম্মে তাহমিনা মিতু বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। এ ধরনের সহায়তা কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL