শিরোনামঃ

সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু

মো. আকতার হোসেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মো. আকতার হোসেন
ছবি: মো. আকতার হোসেন

পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে জরুরি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জীবনহানির ঝুঁকি কমাতে  সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুছড়ির জোনের উদ্যোগে ১০দিন ব্যাপী গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে গুইমারা সরকারি কলেজের হল কক্ষে উপজেলার ১৫ জন শিক্ষিত তরুণীকে নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল কাজী নেহাত ফয়সাল।

এসময় তিনি বলেন, :পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত পাড়াগুলো থেকে জরুরি মুহূর্তে হাসপাতালে পৌঁছানো অনেক ক্ষেত্রেই কঠিন হয়। দুর্গম এলাকায় তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী'। প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে পারলে দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে প্রাণহানি কমিয়ে আনা সম্ভব হবে বলে জানান তিনি।

এসময় সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মো: মাজহার হোসেন রাব্বানী, ক্যাপ্টেন (আরএমও) এম এম আকিফ ইউসুফ নজীব, কলেজের অধ্যক্ষ অর্জুন নাথ, চিকিৎসক শোভন দত্তসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL