শিরোনামঃ

রাউজানে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

রাউজান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের রাউজানে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন রাউজান ঢালা বিট কাম চেকপোস্ট ইছামতী রেঞ্জের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম রাহাতুল ইসলাম। রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মাসুম কবির, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, ইছামতী রেঞ্জের রেঞ্জ অফিসার তৌহিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস.এম রাহাতুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা ও প্রকৃতির ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি যুগান্তকারী উদ্যোগ। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা রাউজান পৌরসভার বাইপাস সড়কের পাশে ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL