শিরোনামঃ

কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় রাউজানে আনন্দ মিছিল ও সমাবেশ

রাউজান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘উন্নয়নমুখী, জনবান্ধব উল্লেখ করে সন্তোষ প্রকাশ ও কেন্দ্রীয় যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপারসন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাউজানে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন রাউজান উপজেলা ও পৌরসভা যুবদল।
শনিবার (১৩ জুন) সকাল ১১টায় রাউজান সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি রাঙামাটি মহাসড়ক হয়ে জলিলনগর বাস স্টেশন এলাকা প্রদক্ষিণ শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম. শাহ্জান  সাহিলের সভাপতিত্বে এবং পৌর যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন,  পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ।এসময় রাউজান পৌরসভা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রাশেদুজ্জামান (জুয়েল), সহ-সভাপতি সৈয়দ ফয়সাল রনি, রবিউল হোসেন জনি, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. সিরাজ, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজান উদ্দীন রিপন, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জোবাইদ হোসেন, মোহাম্মদ রাজু, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, আলমগীর সারোয়ার বাবু, এরশাদ, কামাল, রিপন, মাসুদ, মহিউদ্দিন, আব্দুল শুক্কর, আব্দুল মান্নান, মো. রাসেদ, সেলিম, সুজন, বদিউল আলম, ফয়সাল হোসেন, নাছির তালুকদার,সাহাবুদ্দিন, মো. আজগর, মো. মিজানুর রহমান, বিপুল তালুকদার, মো. সোহেল, ওয়াহিদ, তানভীর, জসিম উদ্দীন, সিমান্ত বড়ুয়া, জামাল উদ্দিন, কাসেম উদ্দীন, সোহাগ হাসান, ফারুক, খোরশেদ আলম, আব্দুল হান্নান, শেখ মো. বাচ্চা, এসকান্দর হোসেন, জাহেদ, ইমন, মো. সাহেদ, নিজাম উদ্দীন, আব্দুল খালেক, আব্দুল করিম, রবিউল হাসান রবি, সাদ্দাম হোসেন, রিদওয়ানুল হক, সাজ্জাদ হোসেন তালুকদার মুন্না, আবু বক্কর রানা, গিয়াস উদ্দিন, কামরুল সিকদার, ফরহাদ, মনছুর আলী, হাসেম, জিসান, সাহিল, রাসেল মিয়া রকি, ইঞ্জিনিয়ার সোহেল খান, রিমন, জুয়েল খান, বাদশা, রাজীব তালুকদার, মো. রাজু, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ নাছির, দিদারুল আলম, দিদার, সাইফুদ্দিনসহ ইউনিয়ন পর্যায়ের যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL