শিরোনামঃ

আ. লীগকে আর রাজপথে নামতে দেওয়া হবে না’- এম শাহজান সাহিল

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ
ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসরদের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে রাউজানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় রাউজান উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। রাউজান সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল। এসময় বক্তব্য রাখেন  রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ ফয়সাল রনি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজান উদ্দিন রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মিটু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রিদোয়ানুল হক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক এম এস শাহনেওয়াজ, যুবদল নেতা জীবন খোন্দকার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জোবায়েদ হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজু, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, আরিফুল ইসলাম রুবেল, খালেক, রবিউল হোসেন রবি, আবদুর শুক্কুর, রায়হান উদ্দিন মাসুম, মেজবাহ, জুয়েল খান, সৈয়দ ফরহাদ বাবু, সেলিম উদ্দিন, নাফিস ইকবাল হেলাল, হাসেম, ফরহাদ,সাকিব, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল খান, যুবদল নেতা রবিউল হোসেন, সাবের, শাহিন,সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল বলেন, “ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। নিষিদ্ধ আওয়ামী লীগকে আর কোনোভাবেই রাজপথে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। তাদের যেকোনো অপতৎপরতা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। শান্তি ও গণতন্ত্র রক্ষায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL