মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান এয়াছিন নগর শাখার আওতাধীন চৌধুরী বটতল উপ-শাখার উদ্যোগে আহলে বায়তে রাসূল (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর স্মরণে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বাদ এশা চৌধুরী বটতল মোহাম্মদীয়া দায়রা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি রাউজান এয়াছিন নগর শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল খালেক সওদাগর। মুহাম্মদ শাহীন আলমের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়ক সাকিদুজ্জামান শফি। প্রধান আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী।
বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন, খোরশেদ আলম কোম্পানি, আহম্মদ ছাপা, মোহাম্মদ শিবলু, জাফর সওদাগর, মুহাম্মদ আবদুল মাবুদ, মুহাম্মদ আজগর হোসেন টিপু, হাফেজ মো. সালাউদ্দিন, মোহাম্মদ মোজাফ্ফর, আবু তাহেরসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে রাউজান উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়ক সাকিদুজ্জামান শফির সভাপতিত্বে ও মুহাম্মদ আলমগীর হোসেনের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে সকলের সর্বসম্মতিক্রমে মুহাম্মদ আবদুল জাফরকে সভাপতি ও মুহাম্মদ হাফেজ জয়লাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট চৌধুরী বটতল উপ-শাখার নতুন কমিটি গঠন করা হয়। মিলাদ, কিয়াম শেষে বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।