শিরোনামঃ

রাউজানে সেপটিক ট্যাংকে নেমে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নে একটি নির্মাণাধীন ঘরের সেপটিক ট্যাংকে নেমে দুই মামাতো-ফুফাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুর ১টা থেকে দিকে
 ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঝিকুটি পাড়ায় কার্তিক দাশের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের প্রদীপ দাশ (৩৮) ও বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের সমীরণ দাশ (৩২)। ঘটনাস্থলটি ছিল প্রদীপের শ্বশুরবাড়ি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নির্মাণাধীন ওই ঘরের সেপটিক ট্যাংকে শাটারিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় এক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধারে ট্যাংকের ভেতরে নামেন প্রদীপ দাশ। তিনি ওই শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হলেও নিজেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে খবর পেয়ে প্রদীপকে উদ্ধারের জন্য ছুটে আসেন তাঁর আত্মীয় সমীরণ দাশ। প্রদীপকে ট্যাংক থেকে ওপরে তুললেও সমীরণও ভেতরে অচেতন হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
রাউজান ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুজনের মরদেহ বিনা ময়নাতদন্তে সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL