শিরোনামঃ

যুবদল নেতার স্ত্রীর সংবাদ সম্মেলন তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা-স্বর্ণ লুট পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

রাউজান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের রাউজান উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে যুবদলের আহ্বায়ক জানে আলমের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (১৮ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন তাঁর স্ত্রী শারমিন আক্তার।
লিখিত বক্তব্যে শারমিন আক্তার বলেন, গত ১৭ এপ্রিল শুক্রবার  বিকেলে রাউজান থানা পুলিশের পরিচয়ে একদল লোক জানে আলমকে খোঁজার অজুহাতে তাদের তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না।এই সুযোগে তারা ঘরের আলমিরা ও শোকেস ভেঙে নগদ ৭০ হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং দুটি দামি স্মার্টফোন লুট করে নিয়ে যায়। পাশাপাশি ঘরের বিভিন্ন আসবাবপত্রও ভাঙচুর করা হয়।
শারমিন আক্তার আরও জানান, পরে বাড়িতে ফিরে তিনি ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পান। তল্লাশি করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী না পেয়ে বিষয়টি জানতে চাইলে পুলিশ পরিচয়ধারীরা কোনো সদুত্তর না দিয়ে চলে যায়।
তিনি বলেন, “আমার স্বামীকে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। এখন আমাদের পরিবারও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, তাঁর স্বামী ও পরিবারের বিরুদ্ধে চলমান নির্যাতন, হয়রানি ও ষড়যন্ত্র বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোহারা বেগম, আলিয়া আক্তার, ময়ুর আক্তার ও রুকিয়া বেগম। এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।তিনি বলেন, জানে আলমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আটক করতে এবং অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে পুলিশ তার ঘরে তল্লাশি চালায়। তল্লাশির সময় স্থানীয় লোকজনকে সাক্ষী রেখে অভিযান পরিচালনা করা হয়েছে।তিনি আরও জানান, ঘর থেকে টাকা-পয়সা বা মূল্যবান জিনিসপত্র নেওয়ার অভিযোগ সত্য নয় এবং এটি পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL