শিরোনামঃ

ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

মঈন উদ্দীন বাপ্পী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মঈন উদ্দিন বাপ্পি
ছবি: মঈন উদ্দিন বাপ্পি

ঢাকা মেডিকেল কলেজে সম্প্রতি দালাল বিরোধী অভিযানের নামে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের গ্রেফতার করার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
‎অনুষ্ঠিত হয়।

 সোমবার (১১মে)  সকালে রাঙামাটি সদর হাসপাতালের সামনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) রাঙামাটি, ফার্মাসিউটিক্যালস এরিয়া ম্যানেজার ফোরাম, রাঙামাটি ও রাণীর হাট ফারিয়ার যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
‎
ফারিয়া ‎ম্যানেজার ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফারিয়া এরিয়া ময়ানেজারের সহ সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সেলিম।
‎
‎এসময় বক্তব্য রাখেন, ফারিয়াররাঙামাটি এরিয়া  ম্যানেজার ফোরামের সভাপতিমোঃ সেলিম, এরিয়া ম্যানেজার ফোরাম এর উপদেষ্টা পংকজ কুমার দাস,রাঙামাটি ফারিয়ার সভাপতি প্রান্তর চাকমা,‎রাণীর হাট ফারিয়ার সভাপতি আবুল বাসারসহ আরো অনেকে। 
‎
‎ম্যানেজার ফোরামের প্রধান উপদেষ্টা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদেরকে দালাল বলে আখ্যায়িত করা ও প্রশাসনিক হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
‎
‎তিনি বলেন,৫লাখের ও বেশী উচ্চ শিক্ষিত লোক এই পেশার সাথে জড়িত। যারা আমাদেরকে দালাল ও হেনস্থা করছে তারা এই শিল্পকে ধংস ও মেধা শূন্য করার ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন। 
‎
‎বক্তারা, ঔষধ কোম্পানীর চাকরির নিশ্চিয়তা, ন্যায্য অধিকার ও কাজের নিরাপদ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
‎
‎জানা যায়,গত ৪ মে ২০২৬ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্থা ও দালাল আখ্যায়িত করার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছেন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL