শিরোনামঃ

রাঙামাটিতে ইউপিডিএফ'র যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতাকে গুলি করে হত্যা

মঈন উদ্দীন বাপ্পী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট'র  ( ইউপিডিএফ ) গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ধর্মিশিং চাকমাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল)  সকালে জেলা সদরের কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬ টার দিকে সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস)  সশস্ত্র  সদস্যরা ধর্মশিং চাকমাকে তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করে এবং এসময় গুলিতে তার দুই বোন কৃপাসোনা চাকমা ও ভাগ্য সোনা চাকমা আহত হয়।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মো.জসীম উদ্দীন বলেন, আমরা ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানাবো।

এদিকে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয়  কমিটির নেতাকে হত্যার  প্রতিবাদে কুতুকছড়িতে সড়ক অবরোধ করেছে সংগঠনটির নেতা- কর্মীরা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL