শিরোনামঃ

রাঙ্গামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানালেন রাঙ্গামাটি ট্রাক চালক কল্যাণ সমিতি

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও নবনিযুক্ত সদস্য মুহাম্মদ মামুনুর রশীদ ও মুহাম্মদ ফারুক-সহ অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাঙ্গামাটি ট্রাক চালক কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে চট্টগ্রাম–রাঙ্গামাটি মহাসড়কের খাউখালী ওসমান নগর মঘাইছড়ি অফিসের সামনে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা পৌঁছালে ট্রাক চালক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় রাঙ্গামাটি ট্রাক চালক কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে আয়োজিত শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী, রাঙ্গামাটি ট্রাক চালক কল্যাণ সমিতির সহ-সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আবুল বশর, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মফিজ ড্রাইভার, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক মুহাম্মদ মিজান, দপ্তর সম্পাদক মুহাম্মদ কামাল হোসেন, কার্যকরী সদস্য আব্দুল জলিল, জিয়াবু আলম রাশেদ, সাইফুল ইসলাম, খুরশেদ আলম ও মুহাম্মদ নাছিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এবং সদস্যরা ট্রাক চালক ও পরিবহন শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং রাঙ্গামাটির উন্নয়ন ও জনকল্যাণে তাদের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

রাঙ্গামাটি জেলা পরিষদের নবনিযুক্ত সদস্যরা হলেন—শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মার্মা, পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাস ও চন্দ্রা চাকমা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL