রাঙামাটির কাপ্তাই উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও শোক র্যালী করেছে। শুক্রবার (২৮ আগষ্ট) জুম্মার নামাজ শেষে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের নেতৃত্ব দেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন ইমরুস।
মিছিলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, রাঙামাটি ২৯৯ আসনের সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদারের মুক্তি এবং শেখ মুজিবকে স্মরণ করে স্লোগান দেওয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন, সংগ্রাম চলতে থাকবে।