শিরোনামঃ

রাঙ্গুনিয়ার ইসলামপুরে গাউছিয়া কমিটির দ্বিবার্ষিক কাউন্সিল: দায়িত্বশীলতার আহ্বান, মানবসেবায় নব অঙ্গীকার

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন ১৩নং ইসলামপুর ইউনিয়ন গাউছিয়া কমিটির দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকালে ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হলে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি মাস্টার আবুল কালাম। যৌথ সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক এইচ এম তারেক হোসাইন ও সহ-সাধারণ সম্পাদক আহমদ নুর সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা উত্তর গাউছিয়া কমিটির সভাপতি মুজিবুর রহমান সওদাগর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উত্তর গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা কাজী মামুনুল ইসলাম। কাউন্সিল প্রক্রিয়া পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা উত্তর গাউছিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উত্তর গাউছিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি লোকমান কোম্পানী, আলেমে দ্বীন মাওলানা মোজাম্মেল হোসাইন নঈমী খলন্দরি, উপজেলা উত্তর গাউছিয়া কমিটির যুগ্ম সম্পাদক ইলিয়াস চৌধুরী ও ছালেহ আহমদ সওদাগর, সাংগঠনিক সম্পাদক মাস্টার জামাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক মাস্টার আব্দুল মালেক, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও উপজেলা উত্তর গাউছিয়া কমিটির নির্বাহী সদস্য জাহেদুল আলম চৌধুরী এবং আইন বিষয়ক সম্পাদক এইচ এম শহিদুল্লাহ।

অধিবেশনে ইসলামপুর গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ সিদ্দিক আকবর বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। বক্তারা বলেন, গাউছিয়া কমিটি একটি ত্বরিকতভিত্তিক ও মানবিক সংগঠন, যা দেশ-বিদেশে মানবতার কল্যাণে কাজ করে আসছে। তারা আরও বলেন, এই সংগঠন কেবল ত্বরিকতের দীক্ষাই নয়, মানবতার শিক্ষাও প্রদান করে; তাই সবাইকে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও সমাজসেবায় আরও এগিয়ে আসতে হবে।

সভা শেষে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে ঐক্য, সততা ও সেবাব্রতে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার পুরাতন কমিটিকে বিলুপ্ত করে পুনরায় মাস্টার আবুল কালামকে সভাপতি ও হাফেজ সিদ্দিক আকবরকে সাধারণ সম্পাদক করে ৩৭জন বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL