শিরোনামঃ

অগ্নিকাণ্ডে সিএনজি চালকের সর্বস্ব ভস্মীভূত, পাশে দাঁড়াল ইসলামী যুবসেনা

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সোনারগাঁও এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। গত শনিবার (৬ জুন) বিকাল আনুমানিক ৪টার দিকে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে সিএনজি চালক মুহাম্মদ আব্দুল করিমের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিক হিসেবে এ অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে গাভী ও বাছুরসহ গৃহস্থালির সমস্ত মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের কোনো জিনিসপত্রই রক্ষা করা সম্ভব হয়নি। সর্বস্ব হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন আব্দুল করিম ও তাঁর পরিবার।

দুর্যোগের খবর পেয়ে রোববার(৭জুন) সকালে তাৎক্ষণিকভাবে ইসলামী ফ্রন্টের রাঙ্গুনিয়ার সাবেক সংসদসদস্য প্রার্থী এডভোকেট এম ইকবাল হাছানের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের নবগঠিত কমিটির নেতাকর্মীরা। তাঁরা ক্ষতিগ্রস্ত আব্দুল করিমকে সান্ত্বনা দেন এবং তাঁর হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন।
#পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা নুরুন্নবী আলকাদেরী, কাজী মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস, উপজেলা উত্তর যুবসেনার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ইদ্রিস মিয়া সুমন নঈমী, সহ-সভাপতি মিজানুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক আজিম তালুকদার, উপজেলা উত্তর ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন এবং ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মিনহাজ আবেদীন।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রবাসী মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ কামাল হোসাইন ও মুহাম্মদ নুরুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা উত্তর যুবসেনার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালেক বলেন, ড্রাইভার আব্দুল করিমের যে ক্ষতি হয়েছে তা আমরা পূরণ করতে পারবো না। তবে আমাদের সাবেক সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইকবাল হাসানের নির্দেশনায় দ্রুত ঘটনাস্থলে এসে তাদেরকে সান্ত্বনা দিয়েছি এবং কিছুটা আর্থিক সহযোগিতা করেছি। যেখানে এই ধরনের ক্ষতিগ্রস্ত হয় সেখানে আমরা দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টাই থাকি। আমি অন্যান্য রাজনৈতিক দল ও বিদ্যানুরাগীদের আহ্বান জানাই যেন এই পরিবারের পাশে দাঁড়ান।
#এলাকাবাসীও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL