শিরোনামঃ

স্বেচ্ছাশ্রমে জানাযা নামাজ ও ঈদগাহ মাঠ ভরাট করলা এলাকাবাসী

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

কোদালের কোপে উড়ছে মাটি, বস্তায় বস্তায় ভরে যাচ্ছে গর্ত — এ যেন শুধু মাঠ ভরাট নয়, এ এক সম্প্রীতির উৎসব। রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড নজুরুপাড়ায় রোববার সকালে এলাকার চার সমাজের একমাত্র ঈদগাহ ও জানাজার মাঠ ভরাটে স্বেচ্ছাশ্রমে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়লেন দুই শতাধিক মানুষ।

দরগাহ টিলা কবরস্থান সংলগ্ন এই ঈদগাহ ও জানাজার মাঠকে ঘিরে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো আজ। ভোরের আলো ফুটতেই এলাকার বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে যুবক-তরুণ, নানা শ্রেণি ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামলেন কাজে। কেউ কোদাল দিয়ে মাটি কাটছেন, কেউ বস্তায় ভরে মাঠ সমান করছেন — সবার মুখে হাসি, সবার মনে এক লক্ষ্য।
প্রবাসী ও এলাকার বিত্তশালীরাও পিছিয়ে থাকেননি। অর্থ ও উপকরণ দিয়ে তারা কাজটিকে আরও গতি দিয়েছেন।
এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা শামসুল আলম বলেন, আজ এলাকাবাসীদের উদ্যোগে আমাদের এই ঈদগাহ ও জানাযার মাঠ ভরাট করেছি। আমরা মাটি ভরাট করে সমান করেছি।
তিনি আরও জানান, ঈদগাহের রাস্তা সংস্কার ও ভবিষ্যৎ উন্নয়নে হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
চার সমাজের একমাত্র ধর্মীয় স্থানটি দীর্ঘদিন অযত্নে পড়ে ছিল। আজকের এই গণমানুষের উদ্যোগ প্রমাণ করল — সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে নিজেদের সম্পদ নিজেরাই গড়ে নেওয়া যায়। এলাকাবাসীর এই ঐক্য ও উদ্যম নজুরুপাড়ার উজ্জ্বল ভবিষ্যতেরই বার্তা বহন করে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL