শিরোনামঃ

চবি রাঙ্গুনিয়া স্টুডেন্টস্ ফোরামের নতুন নেতৃত্বে ওয়াহিদ-আরিফ

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাঙ্গুনিয়া উপজেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ছাত্রকল্যাণমূলক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাঙ্গুনিয়া স্টুডেন্টস্ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর ২০২৬-২০২৭ সেশনের (আংশিক) কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

বুধবার (১০ জুন) সংগঠনের সম্মানিত উপদেষ্টামণ্ডলী, সাবেক নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন এই পরিষদের অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ ওয়াহিদ তালুকদারকে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ বিন আমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত রাঙ্গুনিয়া স্টুডেন্টস্ ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন। সৃষ্টিশীল ও উদারচিন্তার ধারাবাহিকতায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন এই পরিষদ গঠন করা হয়েছে।

নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে চবি ক্যাম্পাসে রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা সমাধান, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং রাঙ্গুনিয়া থেকে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উৎসাহিত করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন তারা।

সংগঠনের উপদেষ্টামণ্ডলী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নবগঠিত কমিটির সফলতা কামনা করে রাঙ্গুনিয়া স্টুডেন্টস্ ফোরামের উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL