শিরোনামঃ

রাজস্থলীতে ক্যান্সার আক্রান্ত মহিবুল্ল্যাহর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

রাজস্থলী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

রাঙামাটির  রাজস্থলী উপজেলায় ক্যান্সারে আক্রান্ত এক পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পার্বত্য  চট্রগ্রাম বিষয়ক  সাবেক মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান এমপির ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।

মন্ত্রীর পক্ষে বুধবার রাজস্থলী উপজেলার পাথরবন পাড়ার আক্রান্ত  পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির নেতা জিকু কুমার দে ও উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল ।

এ সময় জিকু কুমার দে  বলেন, অসুস্থ পরিবারের সহায়তার জন্য স্থানীয় একটি সামাজিক যোগাযোগে  আহ্বান জানানো হলে বিষয়টি মন্ত্রীর নজরে আসে। পরে তিনি ব্যক্তিগতভাবে পরিবারটিকে সহযোগিতা করার নির্দেশ দেন।

জিকু  বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দীপেন দেওয়ান পাহাড়ে সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে তিনি বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন।

 অপর দিকে যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল  বলেন, পাহাড়ের সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল জব্বার, বিএনপির সদস্য মোঃ রানা  কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সাদেক, পাথরবন পাড়ার সাবেক মেম্বার শফিকুল ইসলাম মিটু, সহ বিএনপি যুবদল তাঁতীদলের সদস্য গন উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির নেতা জিকু কুমারের মুটোফোন থেকে আক্রান্ত রোগীর সাথে কথা বলছেন মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি রোগীকে আরো বড় পরিসরে চিকিৎসার জন্য সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং রোগীর প্রতি সমবেদনা জানান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL