শিরোনামঃ

মদ ভেবে বিষ পান, অবশেষে গার্মেন্টস কর্মীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

রাঙামাটির রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষ পানে করে রিংকন বড়ুয়া ( ২৬) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া যুবক উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ব্রংদং পাড়া ৬ নং ওয়াডের মিলন বড়ুয়ার ছেলে।

বাঙ্গালহালিয়া ৬ নং ওয়াডের ইউপি সদস্য শিমুল দাশ  জানান,  বুধবার দিনগত রাতে  বাড়ীতে রাখা মদের  বোতল ভেবে জমিতে ঘাস নিধনের ওষুধ সেবন করে ফেলেন। সাথে সাথে ভুল বুঝতে পেরে মুখ থেকে সেই বিষ ফেলে দিলেও কিছুটা বিষ তার পেটে চলে যায়। 

শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে তাৎক্ষণিক  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন  হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। তবে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে  চিকিৎসাধীন  অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া যুবক চট্রগ্রামের একটি গার্মেন্টস ফ্যাক্টোরিতে শ্রমিক হিসেবে কাজ করতো বলে পরিবার জানান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ( ওসি) সাকের হোসেন বলেন, তার মরদেহ বর্তমানে চট্টগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। নিজ বাড়িতে নিয়ে এসে ধর্মীয় নিয়ম অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে মৃতের পরিবার। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু ( ইইডি)  মামলা করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL