শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় ফারুক আজম (রহ.) আল-কুরআন ইনস্টিটিউটে সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া সাহাব্দীনগর ফারুক আজম (রহ.) আল-কুরআন ইনস্টিটিউটের পবিত্র কুরআনুল কারীম সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা হাফেজ ক্বারী মুহাম্মদ মুছা (দা.বা.)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারখাজুল হিকমা আল-ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নাজমুল হক চৌধুরী। উদ্বোধনী বক্তব্য দেন মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা ক্বারী শওখত বিন মুছা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারখাজুল হিকমা আল-ইসলামীয়া মাদ্রাসার সহ-শিক্ষা সচিব মাওলানা ইলিয়াস মাহী, পারুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মুহাম্মদ ইসমাইল হোসাইন তালুকদারসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ-নাত, মাসআলা-মাসায়েল, কবিতা আবৃত্তি, বাংলা ও ইংরেজি ভাষায় বক্তৃতা এবং আরবি কথোপকথন পরিবেশন করে। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়ায়।
পরে শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদান করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা হাফেজ ক্বারী মুহাম্মদ মুছা (দা.বা.)।
মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা ক্বারী শওখত বিন মুছা বলেন, “মাদ্রাসাটিকে বিশেষায়িত মহিলা মাদ্রাসা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে মসজিদসহ প্রায় ১৬ শতক জায়গা একটি পরিবারের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। দেশ-বিদেশের দানশীল ব্যক্তি ও এলাকাবাসীর সহযোগিতায় শিগগিরই মহিলা মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণকাজ শুরু হবে।”
তিনি আরও জানান, ২০১৬ সালে যাত্রা শুরু করা ফারুক আজম (রহ.) আল-কুরআন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকে এলাকায় দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কোমলমতি শিশুদের জন্য যুগোপযোগী আধুনিক ও ধর্মীয় শিক্ষা প্রদান করা হচ্ছে। বর্তমানে প্লে-গ্রুপ থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চলমান রয়েছে এবং প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL