রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে মোটর বাইক দুর্ঘটনায় ১ নারী নিহত হয়েছেন ।
মৃত মহিলার নাম খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) স্বামী বাইজ্যা তঞ্চঙ্গ্যা। তাদের বাড়ি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের রোয়া পাড়া ছড়া গ্রামে।
শনিবার (২৯) রাত ১১ টার দিকে এ দুূর্ঘটনার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন : রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন। তিনি আরো বলেন, ঘটনাটি বিলাইছড়ি থানার আওতায়। যদি কেউ অভিযোগ করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজস্থলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজন নারী হাসপাতালে আনা হলে আশংকাজনক হওয়াই চট্রগ্রাম মেডিকেল কলেজে নেওযার পথে ঐ নারী মৃতু ঘটে। পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় মরদেহ ফারুয়াতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, নিহত নারী মোটর বাইক করে রাজস্থলীর উদ্দেশ্য রওনা হয়। পথিমধ্যে মোটর বাইক টি পাহাড় উটতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে নিহত নারীটি মোটর বাইকে চাপা পরে। ন্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাজস্থলী সদর হাসপাতালে ভর্ত্তি করায়। দুর্ঘটনায় আহত নারীর অবস্থা আশংকাজনক হওয়াই তাকে চটগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যায়।