শিরোনামঃ

রাজস্থলীতে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হলো প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধের উদ্বোধনী অনুষ্ঠান 

সুমন খান
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজস্থলীতে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশব্যাপী ৩ মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এবং স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি আবুল হাশেম। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গু নিধনের জন্য দেশের সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গুর প্রকোপ রুখতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। একই সাথে তিনি তৃণমূল পর্যায়ে সমন্বিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার জন্য প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL