শিরোনামঃ

রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা

মোঃ সুমন খান
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের অনুপস্থিতিতে রাজস্থলী উপজেলায় তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের জন্য দুজনকে মনোনীত করা হয়েছে।
উপজেলা ত্রাণ ও সমাজসেবা কমিটিতে প্রতিনিধিত্ব করবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য জিকু কুমার দে। অন্যদিকে, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে দায়িত্ব পালন করবেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি চাথোয়াই মারমা।
গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়, এমপির অনুপস্থিতিতে তাঁরা উল্লেখিত কমিটিগুলোর প্রয়োজনীয় কার্যক্রমে সংসদ সদস্যের পক্ষে প্রতিনিধিত্ব করবেন। ইতিমধ্যে চিঠিটি রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রেরণ করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জিকু কুমার দে ও চাথোয়াই মারমা বলেন, "মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান মহোদয় আমাদের ওপর যে আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন, সেজন্য আমরা তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। অর্পিত এই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, সে বিষয়ে সকলের সহযোগিতা ও দোয়া কাম্য।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL