শিরোনামঃ

রামুতে প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আউশ ধানের বীজ ও সার বিতরণ

রামু প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

রামুতে প্রান্তিক চাষীদের মাঝে কৃষি উপকরন বিতরণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে।  ২২এপ্রিল (বুধবার) দুপুর ১২টায় রামু উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষকদের মাঝে ২০২৫-২৬মৌসুমের রোপা আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে  অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন কক্সবাজার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ডা. বিমল কুমার প্রামাণিক।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা স্বরুপ মুহুরী, রামু উপজেলা কৃষি কর্মকর্তা  (ভারপ্রাপ্ত) সুশান্ত দেব নাথ শুভ, রামু উপজেলা বিএনপি সদস্য সচিব আবুল বশর বাবু।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রামু প্রেস ক্লাব সভাপতি আবুল কাশেম, খুনিয়া পালং ইউনিয়ন বিএনপি সভাপতি এস, এম ফরিদ, গর্জনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল হালিম প্রমুখ।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। এসময় উপস্থিত কৃষকদের মাঝে রোপা আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয় এবং সঠিক ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপস্থিত কৃষকরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, এই সহায়তার ফলে ভালো ফলন অর্জন সম্ভব হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL