শিরোনামঃ

চুরি হওয়া সরকারি মোটরসাইকেল উদ্ধারে সফল লংগদু থানা পুলিশ

মোঃ রিয়াজ আহম্মদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোঃ রিয়াজ আহম্মদ
ছবি: মোঃ রিয়াজ আহম্মদ

রাঙামাটি শহর থেকে চুরি হওয়া একটি সরকারি মোটরসাইকেল লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের বাইট্টাপাড়া থেকে উদ্ধার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফুল্লাহ আসিফ (২৪), পিতা মোঃ সিরাজুল ইসলাম, মাতা খালেদা আক্তার, সাং বাইট্টাপাড়া এবং আরিফ (২৭), পিতা মোঃ শাহ আলম, মাতা মোছাঃ মাকসুদা, সাং সোনাই ০৫নং ওয়ার্ড, মাইনি ইউনিয়ন

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাঙামাটি উপজেলা কার্যালয়ে কর্মরত এক সহকারী প্রোগ্রামারের ব্যবহৃত সরকারি Honda CB Shine ১২৫ সিসি মোটরসাইকেলটি গত ২৪ জুলাই ২০২৩ রাতে রাঙামাটি পৌরসভার ফিশারিঘাট এলাকার আরএসডি লেকভিউ গার্ডেনের মূল ফটকের সামনে থেকে চুরি হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ছিল চট্টগ্রাম-হ-১১-১৮২৭

এ ঘটনায় মোটরসাইকেলের মালিক রাঙামাটি কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে কোতোয়ালি থানা-পুলিশ চুরির ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে।

তদন্তে দুই যুবকের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো লোকেশনের ভিত্তিতে লংগদু থানা-পুলিশের সহযোগিতায় মাইনীমুখ ইউনিয়নের বাইট্টাপাড়া এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ জানায়, উদ্ধার করা মোটরসাইকেলটি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মালিকের কাছে হস্তান্তর করা হবে। গ্রেপ্তার দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL