বান্দরবানের লামা ঐতিহ্যবাহী সাংবাদিক ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
সভাপতি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বিজয়ী হয়েছেন
চৌধুরী মোহাম্মদ সুজন।
সোমবার (১৫ জুন) ক্লাব কার্যালয়ে সংগঠনটির সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে আংশিক কমিটি গঠন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে সভা চলে দুপুর ৩টা পর্যন্ত।
নতুন কমিটিতে মোঃ এমদাদুল্লাহ সাধারণ সম্পাদক এবং মোঃ রমিজ কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন সাংবাদিক এস.কে খগেশ প্রতি চন্দ্র খোকন, অন্য দুই কমিশনার হলেন দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মোঃ নুরুল করিম আরমান, মানবজমিন প্রতিনিধি মোঃ তৈয়ব আলী।
নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এস.কে খগেশ প্রতি চন্দ্র খোকন।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন,
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি)
মুহাম্মদ শাহজাহান কামাল, সহকারী তথ্য অফিসার রাশেদুল হক, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন
সহ লামা উপজেলায় কর্মরত প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমূখ।
সংগঠনের মোট ১২ জন ভোটারের মধ্যে ১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ করিম, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংবাদিক মোঃ ইউছুফ মজুমদার।
সভা শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে সদস্যরা ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।