শিরোনামঃ

লামায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা

তৈয়ব আলী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: তৈয়ব আলী
ছবি: তৈয়ব আলী

বান্দরবানের লামা থানা পুলিশের আয়োজনে
এবং ইউএনএফপিএ এর সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) লামা থানা সম্মেলন কক্ষে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি)  
মোঃ কাইছার হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।

সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, লামা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আমির হোসেন, বাংলাদেশ জামায়েত ইসলামী লামা শাখার আমির কাজী মুহাম্মদ ইব্রাহীম, এন জেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম।

সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সহযোগিতা বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় পুলিশ সুপার বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী, শিশু ও অন্যান্য ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।

উক্ত সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, লামা থানা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL