শিরোনামঃ

ঈদ ও বর্ষা মৌসুমে ফেরিতে নিরাপদ যাত্রী পারাপারে কড়াকড়ি নির্দেশনা

ইলিয়াছ সুমন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: ইলিয়াছ সুমন
ছবি: ইলিয়াছ সুমন

আসন্ন ঈদুল আজহা ও বর্ষা মৌসুমকে সামনে রেখে নিরাপদ যাত্রী পারাপার নিশ্চিত করতে এবং দুর্ঘটনা প্রতিরোধে গুপ্তছড়া-বাঁশবাড়িয়া ফেরীঘাটে নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।
চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ভূইয়ার নির্দেশনায় শুক্রবার (১৫ মে) সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন এ নির্দেশনা প্রদান করেন।
নির্দেশনায় জানানো হয়, গুপ্তছড়া-বাঁশবাড়িয়া ফেরী সার্ভিসে চলাচলকারী যানবাহন—বাস, পিকআপ, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল থেকে যাত্রীদের নিরাপদ স্থানে নামিয়ে এরপর যানবাহন ফেরিতে ওঠানামা করাতে হবে।

এছাড়া ফেরি চলাচলের সময় কোনো যাত্রীকে যানবাহনের ভেতরে অবস্থান না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রশাসনের মতে, এতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে।
উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পরিবহন মালিক, চালক ও যাত্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীচাপ বৃদ্ধি পাওয়ার আগে এমন উদ্যোগ দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL