শিরোনামঃ

গভীর রাতে সন্দ্বীপে টিনশেড বসতঘরে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ঘর

ইলিয়াছ সুমন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: ইলিয়াছ সুমন
ছবি: ইলিয়াছ সুমন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১৭ নম্বর মগধরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুর উদ্দিন হাজীর বাড়িতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনশেড বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৭ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বসতঘরের মালিক মো. আবুল কাশেম ও মাইনউদ্দীনের পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় আগুনের সূত্রপাত হলে আতঙ্কিত হয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। আগুনের ভয়াবহতায় তারা এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে আসেন। এ ঘটনায় আবুল কাশেমসহ পরিবারের দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে সন্দ্বীপ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সন্দ্বীপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মঈনউদ্দীন জানান, “রাত ৪টা ১০ মিনিটে খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”
তিনি আরও জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ চলছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL