শিরোনামঃ

সন্দ্বীপে ভাড়া বাসা থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সন্দ্বীপ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে ভাড়া বাসা থেকে সুকতারা বেগম (২০) নামে দুই সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার হারামিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মারুফ গোস্তামার বাড়ির একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুকতারা বেগম ওই বাসায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। তবে কী কারণে তিনি এ মর্মান্তিক পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুকতারা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রথমে সন্দ্বীপ থানায় নিয়ে যায়।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য মরদেহটি হারামিয়া ২০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL