শিরোনামঃ

সন্দ্বীপে কারিগরি শিক্ষায় নতুন দিগন্তের সূচনা

ইলিয়াছ সুমন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সন্দ্বীপে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে। সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের বহুতল ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) এক অনুষ্ঠানের মাধ্যমে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক বেসরকারি জনসেবামূলক প্রতিষ্ঠান সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন ২০১৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশু ও জনগোষ্ঠীকে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা।
এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ফাউন্ডেশনটি আহসান জামিল টেকনিক্যাল সেন্টারকে আর্থিক সহায়তা দিচ্ছে, যাতে এটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে রূপ নিতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার ইকরাম আহমেদ। তিনি বলেন, নতুন বহুতল ভবনের নির্মাণ সম্পন্ন হলে সন্দ্বীপে কারিগরি শিক্ষার প্রসার আরও বেগবান হবে। এর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং তারা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারবে।
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সন্দ্বীপের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. শেখ মইনুল আহমেদ, সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থ সম্পাদক তানজির রহমান, আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের পরিচালক মোকাম্মেল হোসেন মিলাদ, এজেটিসি অধ্যক্ষ কামরুল হাসান এবং এসএমএফ সদস্য সাকের ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL