জাতীয় ইমার্জেন্সি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সন্দ্বীপে প্রথম শ্রেণীর তদারককারীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মানস বিশ্বাস।
জানা যায়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত দেশব্যাপী পরিচালিতব্য হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সন্দ্বীপেও এই কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার আশ্রাফুর রহমান নাদিম। এছাড়াও উপজেলা এমটি (ইপিআই) মুনসুর আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মানস বিশ্বাস কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।