শিরোনামঃ

সন্দ্বীপে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের নামে মামলা

সন্দ্বীপ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের সন্দ্বীপে মিলাদ নামের এক  অটোচালকের বিরুদ্ধে  মাদরাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল ৪টায় বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আনিদ্যার এলাকায় একটি ফাঁক বাড়িতে এ ঘটনা ঘটে। 

রবিবার সকালে এ ঘটনায় সন্দ্বীপ থানায় একটি মামলা রুজু হয়েছে। 

ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় মহিলা মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে ।
অভিযুক্ত মিলাদ (৪২) একই বাড়ির মুছা মিয়ার পুত্র। এবং  বিবাহিত  ও ৫ সন্তানের বাবা বলে জানা গেছে ।
ভিকটিমের পিতা দিনমজুর আবুল খায়ের জানান, ‘নির্জন একটি বিচ্ছিন্ন বাড়িতে জীর্ণ-শীর্ণ ঘরে তাদের বসবাস, আশেপাশে কোনো ঘর নেই। আমি ও আমার স্ত্রী বাসায় ছিলাম না।


শিশুটি একা ঘরে ঘুমিয়েছিল। এ সময় প্রতিবেশী মিলাদ ঘরে প্রবেশ করে জোর করে শিশুটিকে ধর্ষণ করে।’
 সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জানান, ‘অভিযুক্ত মিলাদকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL