শিরোনামঃ

অবৈধভাবে কাঠ দিয়ে ইট পোড়ানো: সন্দ্বীপে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

সন্দ্বীপ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে অবৈধভাবে কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে একটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬ খ্রি.) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মেসার্স বিবিএস বিক্স নামক প্রতিষ্ঠানকে অবৈধভাবে কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পরিবেশের জন্য ক্ষতিকর পদ্ধতিতে ইট প্রস্তুত করায় এই জরিমানা আরোপ করা হয়। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
অভিযান পরিচালনায় ফায়ার সার্ভিসের একটি চৌকস দল এবং বাংলাদেশ আনসারের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটা ও ক্ষতিকর জ্বালানি ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL