সীতাকুণ্ডে অফিস সময় মানছে না উপজেলা পরিষদের একাধিক দপ্তর। নির্ধারীত সময় পার হতে হলেও দপ্তরের দরজা খোলে না। এ ধরনের দাপ্তরিক ভোগান্তির কবলে পড়েছে সেবা গ্রহিতারা।
উপজেলা পরিষদের অভ্যান্তরে জনসেবায় ১৭টি দপ্তর রয়েছে। দপ্তরিক সেবা বৃদ্ধিতে দপ্তরে যথা সময়ে উপস্থিত বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করেছে। অথচ এমন নির্দেশনাকে এড়িয়ে ইচ্ছে মাফিক দপ্তরে উপস্থিত হন কর্মকর্তা ও কর্মচারীরা। এ অবস্থায় সেবার পরিবর্তে নানা হায়রানির শিকার হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন সেবা গ্রহিতারা। তারা বলেন, ৯ টার অফিস ১০ টা গড়িয়ে গেলেও দরজায় ঝুলে তালা। বয়স্ক ও প্রতিবন্ধী মা বোনদের নিয়ে দরজার বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। আবার দপ্তর খোলার নানা অজুহাতে দেখিয়ে সময় পার করেন সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীরা। ভাতা সম্পর্কে জানতে চাইলে কর্মকর্তা অশোভন আচরণ করে বলে জানান তিনি।
আর এভাবে সমবায়,শিক্ষাসহ অধিকাংশ দপ্তরে সময়-জ্ঞানের তোয়াক্কা করছে না।
এ বিষয়ে সমাজ সেবা কর্মকর্তার নিকট জানতে চাইলে তা বক্তব্য প্রদানে অনিহা দেখান লুৎফর নেচা বেগম।