শিরোনামঃ

সীতাকুণ্ডে ইয়াবার চালাক আটক

নাছির উদ্দীন শিবলু
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নাছির উদ্দীন শীবলু
ছবি: নাছির উদ্দীন শীবলু

সীতাকুণ্ডে প্রাইভেট কারে চালানের সময় ইয়াবা মাদক দ্রব্য আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে দারগাহাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বহনকারী গাড়িটি আটক করা হয়। মাদক উদ্ধারে আটককৃত গাড়িতে দিনভর তল্লাশি চালানোর পর প্রাইভেট কারের সিলিন্ডার হতে ১ লাখ ২৪ হাজার ইয়াবা পাওয়া যাই বলে জানান পুলিশ। 
স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি তে প্রেস ব্রিফিংয়ে মডেল থানা ইনচার্জ বলেন,
মদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূলে মহাসড়কে অভিযান চলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার রেখে মাদক কারবারির সদস্যরা পালিয়ে যায়। দীর্ঘ সময় পড়ে থাকতে দেখে গাড়িটি থানা হেফাজত আনার পর তল্লাশি চলে। নানাভাবে তল্লাশি চালানোর পরও ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়নি। পরে অভিজ্ঞ লোক এসে গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে মাদকগুলো পাওয়া যাই। গাড়িসহ ইয়াবা কোর্টে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL