আনোয়ারায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অভিযান চালিয়েছে আনোয়ারা থানা পুলিশ। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জুয়েল মিয়া।
গ্রেপ্তারকৃতরা হলেন, বারখাইন ইউনিয়নের মৃত তাহেরুল আনসারীর ছেলে রুবাইত আনসারী রাকিব (২৪), জুঁইদন্ডীর মো. কামাল উদ্দিনের ছেলে মো. তারেক রহমান (২৬), চাতরীর মাহাবুব উল ইসলামের ছেলে আসিফুল ইসলাম (২৮) ও হাজী আরফ আলীর পুত্র রফিক চৌধুরী (৫৮)। গ্রেপ্তারকৃত তিনজন ছাত্রলীগের রাজনীতি এবং রফিক চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি পদে দায়িত্বে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘গ্রেপ্তার তিনজন ছাত্রলীগের রাজনীতি এবং একজন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি পদে রয়েছেন। বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের এই কার্যক্রম এখনো চলছে।’
এরআগে সোমবার সকালে টানেল সড়ক এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে আলোচনা শুরু হয়।
পুলিশ জানায়, আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন এলাকায় পুলিশের এই তৎপরতা অব্যাহত রয়েছে।