শিরোনামঃ

যাত্রীবেশে অটোরিকশায় উঠে ছিনতাই, আনোয়ারায় গ্রেপ্তার ২

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

যাত্রী বেশে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের বোয়ালখালীর কালুরঘাট ব্রিজের নিচ থেকে আন্তঃজেলা সিএনজি ছিনতাই চক্রের দুইজনকে গ্রেপ্তার করে।

এসময় ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার মহেশখালী কালারমারছড়া এলাকার মো. মহিউদ্দিনের পুত্র মো. কাদের (১৯) ও একই এলাকার মো. আবু তাহেরের পুত্র নাহিদুল ইসলাম (২২)।

গত বুধবার (৩ জুন) রাত সাড়ে দশটার দিকে বাঁশখালী উপজেলার গুনাগড়ি এলাকা থেকে একটি অটোরিকশায় উঠে ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার রাতে সিএনজি অটোরিকশা চালক সাইফুদ্দিন (১৮) বাঁশখালী গুনাগড়ি এলাকার সিএনজি ষ্টেশনে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মালঘর বাজার যাওয়ার কথা বলে রিজার্ভ ভাড়ায় গাড়িতে উঠেন তারা। কালাবিবির দিঘীর মোড়ে এসে নাস্তা খেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরও দুইজনকে গাড়িতে তুলেন। পথেই বিলপুর-বারখাইন রাস্তার মাথা পৌঁছাতে যাত্রীবেশে অটোরিকশায় উঠা চারজনই চালককে মারধর করে ছিনিয়ে নেয় সিএনজি অটোরিকশা, নগদ টাকা ও মোবাইল ফোন।

এঘটনায় সিএনজির মালিক গোলাম কুদ্দুস প্রকার মনছুর (৫১) আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি গুরুত্ব সহকারে নিয়ে নামেন অভিযানে। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমের দিক নির্দেশনা ও আনোয়ারা সার্কেল মাহমুদুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরীর নেতৃত্বে অভিযানে নামেন এসআই (নিঃ) শিমুল চন্দ্র দাস, এএসআই (নিঃ) মো. নুরুল আফছার, এএসআই (নিঃ) সুমন কুমার ধরসহ সঙ্গীয় ফোর্স। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে সিএনজি অটোরিকশা উদ্ধারসহ বোয়ালখালীর কালুরঘাট ব্রিজের নিচ থেকে আন্তঃজেলা সিএনজি ছিনতাই চক্রের দুইজনকে গ্রেপ্তার করে।

শুক্রবার দুপুরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, 'গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL