শিরোনামঃ

আলীকদমে বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে পার্বত্য জেলা পরিষদের দ্বিতীয় দফা চাল বিতরণ 

মোঃ শাহ আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে দ্বিতীয় ধাপে ৪০০ পরিবারের মাঝে ১০ টন চাল বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
শনিবার (১ আগস্ট) দুপুরে আলীকদম উপজেলা রেস্ট হাউস প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যসংকট লাঘবে দ্বিতীয় ধাপে মোট ১০ টন চাল বিতরণ করা হয়েছে। এর আগে বন্যা-পরবর্তী প্রথম ধাপে উপজেলার ৬০০ পরিবারের মাঝে ১৫ টন চাল বিতরণ করা হয়েছিল।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা এবং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, আলীকদম উপজেলা শ্রমিকদলের সভাপতি ছুরত আলম। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
চাল বিতরণ উপলক্ষে উপকারভোগীরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL