শিরোনামঃ

মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

এম.মনছুর আলম বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম. মনছুর আলম
ছবি: এম. মনছুর আলম

আগামী ১৪ জুন কক্সবাজারের ১০ম উপজেলা হিসেবে নবগঠিত মাতামুহুরী উপজেলা আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। 
প্রধানমন্ত্রী উপলক্ষে আজ শুক্রবার (৫জুন) দুপুরে মাতামুহুরী উপজেলার প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা সরেজমিন পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। 
তিনি নবগঠিত মাতামুহুরী উপজেলার সম্ভাব্য প্রশাসনিক দপ্তরের মূল উপজেলা পরিষদের স্থান, থানা ভবন, ভূমি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশনের স্থানসহ বেশকিছু গুরুত্বপূর্ণ অফিস ভবনের স্থাপনা নির্মাণের জায়গা পরিদর্শন করেছেন। 
এসময় কক্সবাজার জেলা প্রশাসক মো: আ: মন্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, যুগ্ন সম্পাদক আনোয়ারুল আরিফ দুলাল, সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, অর্থসম্পাদক নজরুল ইসলামসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরীসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক প্রস্তুতি বিষয়ে মতবিনিময় করেন। যাতে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL