কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কে এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার ফলে প্রাণ হারাচ্ছে মানুষ। পরিবারের আহাজারি বাড়ি হয়ে উঠেছে কক্সবাজার -চট্টগ্রামের মানুষের কাছে।গত কয়েকদিনে বেশ কয়েকটি দুর্ঘটনায় বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে তবে গতকালের (মঙ্গলবার) পৃথক কয়েকটি সড়ক দুর্ঘটনায় এক দিনেই আটজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আজ সকালে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মটর সাইকেল দূর্ঘটনায় একজন যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে তবে তার নাম ঠিকানা জানা যায়নি।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও কক্সবাজারের অভ্যন্তরীণ সড়কগুলোতে গত ২৪ ঘণ্টায় পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় তিন বৌদ্ধ ভিক্ষুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। লোহাগাড়ার চুনতি এবং কক্সবাজারের উখিয়া, রামু ও মেরিন ড্রাইভে এসব দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ বৌদ্ধ ভিক্ষুর সহ ৪জনের মৃত্যু প্রাণহানি হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, কক্সবাজার থেকে খাগড়াছড়িগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন বৌদ্ধ ভিক্ষু নিহত হন। নিহতেরা খাগড়াছড়ি জেলার পানছড়ি ও সদর উপজেলার বিভিন্ন বিহারে দায়িত্বরত ছিলেন। এই ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে কক্সবাজারে পৃথক তিন দুর্ঘটনায় নিহত ৪
এর আগে গতকাল সোমবার (২৭ এপ্রিল) কক্সবাজারের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় আরও ৪ জন নিহত হন। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে টমটম উল্টে গিয়ে নূর কলি নামে এক নারী নিহত হন। তিনি সপরিবারে শহর থেকে টেকনাফ ফিরছিলেন।
আরাকান সড়কে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা চালক দিল মোহাম্মদ (৩১) নিহত হন। তাঁর বাড়ি টেকনাফের হ্নীলা ইউনিয়নে।
উখিয়া (কোটবাজার): রোববার দিবাগত গভীর রাতে কোটবাজার এলাকায় রাস্তা সংস্কারের কাজ করার সময় বেপরোয়া পিকআপের ধাক্কায় রবিউল ইসলাম (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হন।
লোহাগাড়া (সোমবারের ঘটনা): এছাড়া সোমবার লোহাগাড়ার আধুনগর স্টেশন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ ইশফাত (২২) নামে এক যুবক নিহত হন।
দোহাজারী হাইওয়ে থানা ও সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তারা জানান, প্রতিটি ঘটনার পর মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানগুলো জব্দ করা হয়েছে এবং ঘাতক চালকদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত গতি ও অসতর্কভাবে গাড়ি চালানোর কারণেই এই প্রাণহানিগুলো ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।