বর্ণাঢ্য আয়োজন এবং উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আয়ুব-বিবি ট্রাস্ট পরিচালিত এবং চরপাথরঘাটা ইউনিয়নের আজিম পাড়ায় অবস্থিত আজিম-হাকিম স্কুল এন্ড কলেজের উদ্যোগে ব্যতিক্রমধর্মী “অভিভাবক ও শিক্ষার্থীদের মিলনমেলা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ) দুপুরে উপজেলার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আজিম-হাকিম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, আয়ুব বিবি ট্রাস্ট এবং ডায়মন্ড সিমেন্ট লিমিটেড কোম্পানির চেয়ারম্যান৷ আজিম আলীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক শাহাদাৎ ইসলাম ও তাহমিনা ফাইরোজ'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তার বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং ডায়মন্ড সিমেন্ট লিমিটেড'র উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ হাকিম আলী,
এতে অন্যনদের মধ্যে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাবেদ হোসেন, টিচার্স ট্রেনিং কলেজের প্রফেসর ড. শামসুর উদ্দিন শিশির, এভারেস্টজয়ী চিকিৎসক বাবর আলী, আয়ুব-বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান,সমাজসেবক শাহাজাহান ফারুকী, ডায়মন্ড সিমেন্টের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল জুনায়েদ, আব্দুল্লাহ আল ফরহাদ, জিএম আব্দুর রহিম।ডায়মন্ড সিমেন্টের ডিজিএম এস. এম. মুস্তাফিজুর রহমান, ম্যানেজার সাদ্দাম হোসেন, আয়ুব-বিবি ট্রাস্টের পরিচালক আব্দুল্লাহ আল মুরাদ, আব্দুল্লাহ আল নওশাদ, আজিম-হাকিম স্কুল এন্ড কলেজের পরিচালক (ফাইন্যান্স এন্ড অপারেশন) ইসরাত ফাতেমা ফাহিমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুর আলম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক বৃন্দ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আজিম আলী বলেন, বর্তমান সময়ে কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্বোধনী বক্তব্যে লায়ন মোঃ হাকিম আলী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদেরকে মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের শিক্ষায় গড়ে তুলতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টাই পারে আগামী দিনের দক্ষ ও আদর্শ নাগরিক তৈরি করতে।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।